সংসদ সদস্যদের সাথে যোগাযোগের উপায়
বাংলাদেশ জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে। এর মধ্যে ৩০০ আসনে সরাসরি প্রতিদ্বন্দীতা হয় এবং মহিলাদের জন্য ৫০ টি আসন সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে নির্বাচিত সদস্যরা বাকি ৫০ জন নারী সদস্যকে নির্বাচিত করে। বাংলাদেশে এলাকা অনুযায়ী আসন বিন্যাস করে জনগণের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করা হয়।জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর যার যার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধরণের উন্নয়ন কাজের পাশাপাশি সবকিছু তদারকি করে। এলাকার উন্নয়ন কাজের পাশপাশি তারা বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।